আ.লীগ জানে দেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৩, ১৭:১৭আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৮:৩০

আওয়ামী লীগ উপলব্ধি করেছে দেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। হুমকি-ধমকি দিয়ে, মানুষ হত্যা করে, গুম করে ক্ষমতায় থাকা যেতে পারে, কিন্তু দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘অন্ত‌রে মম শহীদ জিয়া’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের অনিবার্যতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ ১৪-১৫ বছর ক্ষমতায় আছে, আরও কতদিন ক্ষমতায় থাকবে, তা জানি না। কিন্তু একটি কথা আমি বলতে চাই, পৃথিবীর ইতিহাস আপনারা অবলোকন করুন। কোনও স্বৈরাচারী সরকার চিরদিন ক্ষমতায় থাকতে পারে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে। এই সরকারকে এই দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা লগি-বৈঠার রাজনীতি করি না। অনেকেই অভিযোগ করেন—বিএনপি কিছু করতে পারে না। অভিযোগ করুক আর যাই করুক—আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা নিয়মতান্ত্রিক ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।’

তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে মন্তব্য করে মঈন খান বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ দাবি করেছিল। তাদের সঙ্গে ছিল জামায়াতে ইসলামী। তখন জামায়াত জোরদার দল ছিল, এখন ততটা নাই। সেই জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল, আওয়ামী লীগ সেটা হাইজ্যাক করে নিয়ে গেছে। যে তত্ত্বাবধায়ক সরকার ১৯৯৬ সালে হালাল ছিল, আজ তা কেন হারাম হয়ে গেলো?’

তিনি বলেন, ‘জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া জনগণের নেত্রী। তিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতায় এসেছিলেন সামনে দরজা দিয়ে। ৮ বছর রাজপথে রাজনীতি করে এসেছিলেন।’

সংগঠনের উপদেষ্টা ঢালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য শাম্মি আক্তার ও  বিলকিস জাহান শিরিন।

 

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি