বিএনপি নেতা সাইফুল তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৩, ১৯:১০ আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৯:১৮

পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিস্ফোরক আইনের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার (৪ মার্চ) বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ করেন। তাৎক্ষণিকভাবে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ।

 

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
মঈন খানকে দেখতে এভারকেয়ারে রিজভী 
হাসপাতালে ভর্তি আবদুল মঈন খান
সর্বশেষ খবর
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি