সিরাজুল আলম খানের অবদান অসামান্য: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ১৮:১৪আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০০:৩৯

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তি রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শুক্রবার (৯ জুন) বেলা আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন সিরাজুল আলম খান।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তি রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে তার নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। ’৭১-এর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অসামান্য। নেতৃত্বে না থাকলেও তিনি অন্তরালে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তার পরিচিতি ও সুনাম ছিল ব্যাপক। তার মৃত্যুতে দেশ ও জাতি মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক ও গুণী রাজনীতিককে হারালো।’

শোকবার্তায় সিরাজুল আলম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটাত্মীয়, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান