বিএনপিপন্থি ১২ দলীয় জোটে আবারও ভাঙন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৪:২৬ আপডেট : ১৫ জুন ২০২৩, ১৫:৫৩

তিন মাসের মধ্যে আবারও ভাঙনের মুখে পড়লো বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা ১২ দলীয় জোট। এই জোটের দলগুলো বিএনপির ২০ দলীয় জোটের শরিক ছিল। এবার নতুন করে এনডিপি নামে একটি সংগঠনকে বহিষ্কার করেছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি উল্লেখ করেন, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠক করে। সেখানে এনডিপি নেতা ক্বারি মো. আবু তাহের চলমান আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ দলীয় জোটের এক জরুরি (এনডিপি ছাড়া ১১ দলের) সভায় ক্বারি মো. আবু তাহেরের নেতৃত্বে এনডিপিকে সর্বসম্মতিতে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়। আজ থেকে তিনি ও তার দল এনডিপি’র সঙ্গে ১২ দলীয় শরিক দলগুলোর কোনও জোটগত সম্পর্ক থাকবে না।

হুদা বলেন, এই ঘটনাকে সার্বিকভাবে ১২ দলীয় জোটের শৃঙ্খলা ভঙ্গ এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আখ্যায়িত করে ক্বারি মো. আবু তাহের এবং তার দল এনডিপিকে সর্বসম্মতিতে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলেও আবু তাহেরকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ১২ দলীয় জোট ছেড়ে দেয় লেবার পার্টি। পরে ১৯ মার্চ ‘লেবার পার্টি সরে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে’ বিবৃতি দেয় ১২ দলীয় জোট।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!