ঋণখেলাপিরা এ সরকারকে আবারও ক্ষমতায় বসাতে চায়: আব্দুস সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৬:০৯ আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৬:০৯

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ব্যবসায়ী নয়, ঋণখেলাপি এবং হত্যাকারীরাই এ সরকারকে আবারও ক্ষমতায় বসাতে চায়। যারা অবাধে লুট করেছেন, তারা তাদের সেই অর্থ রক্ষার্থে এ অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছেন।

রবিবার (১৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন মার্কেট এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের যাত্রীদের কাছে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠেয় ‘পদযাত্রা কর্মসূচি’ সফল করার জন্য এ লিফলেট বিতরণ করা হয়। 

সালাম বলেন, ‘কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট লুণ্ঠনের অপকর্মের সঙ্গে জড়িতরাই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। যারা এ অবৈধ সরকারকে সমর্থন দেবে তারা জাতির শত্রু। কোনও দেশপ্রেমিক ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা পাগলও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসতে পারেনি। এরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে অবাধ লুটপাটে মেতে ওঠে। এ সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির ততই মঙ্গল।’

এ সময় আরও উপস্থিত ছিলেন— মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, সদস্য এম এ হান্নান, আরিফুর রহমান নাদিমসহ মহানগর ও বিভিন্ন থানার নেতারা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা