শিবির বাদে ছাত্রদলের উদ্যোগে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ২১:৫৭ আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১:৫৭

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবির ছাড়া সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদল। সরকার পতনের এক দফা দাবিতে কী কী করণীয়, তা নির্ধারণ করতে পরামর্শমূলক এ সভা করেছে সংগঠনটি।

রবিবার (২৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মতবিনিময় সভা হয়। এতে ছাত্রদলের পাশাপাশি ছাত্র ফেডারেশন, নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ছাত্র অধিকার পরিষদসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ছাত্র সংগঠনের নেতারা সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা, ঐক্যবদ্ধভাবে রাজপথে কর্মসূচি দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন। ছাত্রনেতারা ভোটাধিকার প্রশ্নে আগামী দিনে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।

বৈঠকে অংশ নেওয়া ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে ছাত্র সংগঠনগুলো কী ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে ছাত্রদলের আহ্বানে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে সব  ছাত্র সংগঠন একমত হয়েছে। সামনে আরও আলাপ-আলোচনা চলবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর