দেশে নাগরিকদের কোনও অধিকার নেই: শামসুজ্জামান দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৪:২৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৪:২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে কোনও সরকার নেই। সরকার থাকলে দেশে ৭০০’র বেশি মানুষ গুম এবং নিখোঁজ হতো না। নির্বিচারে এভাবে মানুষ হত্যা করা হতো না। দেশের নাগরিকরা ট্যাক্স-ভ্যাট দিচ্ছে, আইন মানছে, কিন্তু তাদের কোনও অধিকার নেই। তারা মানবেতর জীবনযাপন করছে।

বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে অন্যতম সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হয়ে গেলেন। এই যে গুম শুরু হয়েছে, তা গতকাল পর্যন্তও হবিগঞ্জে হয়েছে। ৬০০-৭০০ মানুষকে গুম করা হয়েছে। সন্তান তার পিতার মুখ দেখতে চায়, হাত ধরে স্কুলে যেতে চায়। এই শিশুরা তার অভিভাবককে, বাবাকে পাচ্ছে না।’

দেশে সরকার আছে, সেটি মনে হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী তার স্বজনদের হারিয়েছেন। আমরা তার কষ্ট বুঝি। কিন্তু প্রধানমন্ত্রী এই ৬০০-৭০০ মানুষের পরিবারের কষ্ট স্বীকার করতে চান না? এই জন্যই আমি বলেছি, দেশে সরকার আছে, সেটি মনে হচ্ছে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যিনি দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, স্বৈরাচারদের পতন ঘটিয়েছেন, নারী শিক্ষার অগ্রগতি যার হাত ধরে হয়েছে, সেই খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় পাঁচ বছর জেলখানায় রাখা হয়। সংবিধানের স্বীকৃত বিষয় মানুষের কথার অধিকার থাকবে। কিন্তু তারেক রহমানের বক্তব্য সোশাল মিডিয়া থেকে শুরু করে কোথাও রাখতে দেওয় হচ্ছে না। তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন। তার কথা কেউ প্রকাশ করতে পারবে না। যে কোর্ট মানুষের অধিকার নিশ্চিত করবে, সেই কোর্ট মানুষের অধিকার কেঁড়ে নিচ্ছে। এভাবে চলতে পারে না।’

তিনি বলেন, ‘এ জন্য আমরা বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং আলোচনার মধ্য দিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। আজকে বলছি। তার মানে এই নয় যে বলতেই থাকবো। এক সময় বিএনপি এবং তার সৈনিকরা এই বলাটাকে কার্যকর করবে। আপনি বাধ্য হবেন পদত্যাগ করতে, সংসদ ভেঙে দিতে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে। কারণ এই জাতি মুক্তিযুদ্ধ করা জাতি, এই জাতি লড়াই-সংগ্রাম নয়, যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছে।’

জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আকন্দের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপি নেতা শাহজাহান মিয়া সম্রাট, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী