স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ‘পুলিশ ও আইন আদালত দিয়েই কেবল নয়, প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে বিরোধী দলের ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সেবামূলক প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাকের সেবামূলক স্বনামধন্য প্রতিষ্ঠান প্রেসক্রিপশন পয়েন্ট ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিকের নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর বনানী এলাকার প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড ও ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি জানায়, চলমান অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এটি বন্ধ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে সুনামের সঙ্গে বনানীতে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা দিয়ে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছিল। কিন্তু হঠাৎ করে শুধু দখলের উদ্দেশ্যে কোনও প্রকার কারণ দর্শানো ব্যতিরেকেই প্রতিষ্ঠানটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।’

এই ঘটনায় ‘তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার’ জানিয়ে অবিলম্বে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার জোর আহ্বান জানান রিজভী আহমেদ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী