সমাবেশ পল্টনেই, লোক হবে সোয়া লাখ: ডিএমপিকে জানালো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৫:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৭:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ২৮ অক্টোবরের সমাবেশ রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করতে অনড়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়াকে দেওয়া চিঠিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নয়া পল্টনে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেখানে সোয়া লাখের মতো লোকসমাগম হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পল্টন থানার ওসিকে চিঠিটি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়েছে, গতকাল ২৫ অক্টোবর দিবাগত রাতে আপনার (ওসি) স্বাক্ষরিত একটি পত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গৃহীত হয়। পত্রে ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ সম্পর্কিত সাতটি তথ্য জানতে চাওয়া হয়। ক্রমানুসারে সাতটি তথ্যের জবাব নিম্নরূপ:

১। সমাবেশ বেলা ২টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে।

২। সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে।

৩। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।

৪। সমাবেশ উপলক্ষে পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছু দূর পর পর মাইক লাগানো হবে।

৫। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন না।

৬। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা হবে ৫০০ জন।

৭। ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনও ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

আরও পড়ুন-

নয়া পল্টনে আপত্তি, বিএনপিকে অন্য ভেন্যু দিতে চায় পুলিশ

সমাবেশ নয়াপল্টনেই হবে, প্রস্তুতি সম্পন্ন: রিজভী

সেই ২৮ অক্টোবরের মতো প্রতিরোধ, মোটা লাঠি আনতে বলা হয়েছে আ.লীগ কর্মীদের

নেতাকর্মীদের ওবায়দুল কাদেরের নির্দেশ: আক্রমণ হলে পাল্টা আক্রমণ, আর ছাড়বো না

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী