তফসিল ঘোষণার পরও নীরব বিএনপি কার্যালয়, সতর্ক পুলিশ-বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৩, ২২:৪১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলেও গেলো কয়েক দিনের মতো নীরব রয়েছে নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়। তবে যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও।

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরেই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গেলো কয়েক দিন ধরেই কর্মীশূন্য। এদিন নির্বাচনের তফসিল ঘোষণার পরও কার্যালয়ের সামনে কিংবা আশপাশে দলটির কোনও নেতাকর্মীকে দেখা যায়নি। যদিও মঙ্গলবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপির নেতাকর্মীরা চাইলে তাদের কার্যালয়ে যেতে পারেন। তবে এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ে আসতে দেখা যায়নি। 

এই চেয়ারে পড়ে আছে চিঠি

সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা। ভেতরে বা বাইরে দলীয় কোনও নেতাকর্মীর আনাগোনা নেই। ফটকের ভেতরে একটি চেয়ারের ওপর পড়ে আছে নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠি। গত ২৮ অক্টোবর থেকেই কার্যালয়ের ফটকে এই তালা ঝুলছে। কার্যালয় ফটকের দুই পাশেই অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। 

তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি কার্যালয়ের কিছুটা দূরে কাকরাইল মোড়ে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, সন্ধ্যায় কাকরাইল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা

এ প্রসঙ্গে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে কোনও কথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো-ভাঙচুরের চেষ্টা করে এবং অরাজকতার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে আছে। বিন্দুমাত্র অরাজকতা সহ্য করা হবে না।

মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা

এদিকে তফসিল ঘোষণা করার পর ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা। ফকিরাপুলের দিক থেকে মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যায়। এ সময় তারা ‘নৌকা নৌকা’ বলে স্লোগানও দিতে থাকেন।

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বশেষ খবর
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা