বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবীর বাসায় পুলিশ পরিচয়ে অভিযানের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ নভেম্বর ২০২৩, ১১:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৯

রাজধানীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বাসায় সোমবার (২৭ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত ৮টার দিকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কিছু ব্যক্তি অভিযান চালিয়েছেন বলে অভিযোগ এসেছে। এ সময় তিনি বাসায় না থাকায় এক আত্মীয়কে তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের সদস্যদের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা হাবিব-উন নবীর ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে তানভীর আহমেদ নামে এক আত্মীয় হাবিব-উন-নবীর বাসায় যাচ্ছিলেন। পথে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তাকে আটক করেন। পরে তানভীরকে নিয়েই তারা হাবিব-উন-নবীর বাসায় যান।

অভিযানে আসা ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের কাছে ওয়াকিটকি কিংবা ডিবির জ্যাকেট ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি করেন। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে চলে যান। এখন তানভীর কোথায় আছেন পরিবারের সদস্যরা খোঁজ পাচ্ছেন না বলে জানান।

হাবিবুন-উন নবী খান সোহেলের বাসায় অজ্ঞাত ব্যক্তিরা (ছবি: সিসি টিভি ফুটেজ থেকে)

উল্লেখ্য, বেশ কয়েকটি মামলার আসামি হাবিব-উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব-উন নবী খান সোহেলকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি