শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের অনুমতি নিতে ডিএমপি কমিশনার অফিস গিয়েছে বিএনপি প্রতিনিধি দল।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে বিএনপি ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বিএনপি আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ডিএমপি কমিশনার অফিস যান।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপির কর্মসূচি সম্পর্কে ডিএমপিকে অবগত করতেই তারা গিয়েছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধস্থলে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির একটি প্রতিনিধি দল রওনা করার কথা রয়েছে। দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।








