যুগপৎসঙ্গীদের ‘সান্ত্বনা’ দিচ্ছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৬ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনের প্রথম সাফল্য এসেছে বলে মনে করে বিএনপি। দলটির শীর্ষ নেতারা সমমনা দলগুলোর নেতাদের আশ্বস্ত করছেন যে এখন নতুন করে আবার দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করা হবে এবং সেই আন্দোলনে চূড়ান্ত বিজয় আসবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের নেতারা।

বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে নির্বাচনোত্তর এসব সান্ত্বনা দেওয়া হয় বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা মন্তব্য করেন।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জোটের একাধিক নেতা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আগামী দিনে নতুন পর্যায়ের আন্দোলনে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে ভোটে মানুষের সাড়া মেলেনি, এমন পরিস্থিতির কথা জানিয়ে তা ‘রাজনৈতিক বিজয়’ হিসেবে বৈঠকে উল্লেখ করা হয়।

স্কাইপিতে যুক্ত হয়ে নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে আন্দোলন চালিয়ে যাওয়ার।

বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, মূলত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে বিএনপিতে। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তির অপেক্ষা করা হচ্ছে। এ কারণে বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে তার পক্ষ থেকে যুগপতে যুক্ত দল ও জোটের সঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ করতে আলোচনার প্রক্রিয়া শুরু করেছেন।

গণতন্ত্র মঞ্চের এক নেতা জানান, আগামী কয়েক দিনের মধ্যে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গেও তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতাদের আলোচনা হবে। সেই আলোচনায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে পুরো আন্দোলন, কর্মসূচি নিয়ে বিএনপির একক সিদ্ধান্ত গ্রহণ, একের পর এক হরতাল ও অবরোধ দেওয়ার বিষয়গুলো উঠে আসবে।

মঞ্চের একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে পুরো পরিস্থিতি ও বিগত আন্দোলনের সিদ্ধান্তগুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন। বিএনপির সঙ্গে বৈঠকে মঞ্চের অবস্থান স্পষ্ট করা হবে।

মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যুগপতে থাকবো। এতে কোনও বিভ্রান্তি নেই। আমরা চাই সবকিছু আলাপ-আলোচনার মাধ্যমে হোক। ইতোমধ্যে জনগণ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন। আমরা বিজয়ী হয়েছি। এখন পরবর্তী কার্যক্রম শুরু হবে।’

মঙ্গলবার অনুষ্ঠিত ১২ দলীয় জোটের বৈঠকে বিএনপির পক্ষ থেকে ‘জোট ও আন্দোলন থেকে সরে না যাওয়ায়’ নেতাদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হয়।

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ছিলেন। স্কাইপিতে কথা বলেন সালাউদ্দিন আহমেদ।

১২ দলীয় জোটের পক্ষে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত