নির্বাচনে শেখ হাসিনা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদের ওপর বুলডোজার চালানোর পর নজিরবিহীন ডামি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তির শাসনব্যবস্থা। গোটা বাংলাদেশ এখন তার হাতে জিম্মি। উত্তর কোরিয়া মডেলের এই নির্বাচনে শেখ হাসিনা ছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। প্রতারণা, শত্রুতা, মিথ্যাকে যদি কোনও শিল্প ধরা হয়, তাহলে শেখ হাসিনা তার নিপুণ কারিগর।

শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘কেউ ডামি, কেউ মনোনিত, কেউ নৌকা— সবাই তার প্রার্থী। কোনও আসনে কে পাস কে ফেল করবে– সব পূর্বনির্ধারিত। ২৮ থেকে ৪১ শতাংশ ভোট কাউন্ট করার ফর্মূলাও তার। নব উদ্ভাবিত বাকশালের এই লেটেস্ট ভার্সনকে গোটা দেশসহ বিশ্ববাসী ছুঁড়ে ফেলেছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি সিইসি ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যে সংসদের জন্ম দিয়েছেন, আগামীতে ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠিত হলে জনগণের কাছে সেই টাকার হিসাব দিতে হবে।’

নতুন নির্বাচনের দাবি জানিয়ে রিজভী বলেন, ‘শুধু দেশের গণতন্ত্রকামী জনগণই নয়, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোও এখন বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে।’

দলের নেতাকর্মীরা কারাগারে দমবন্ধ অবস্থায় জীবনযাপন করছেন জানিয়ে রিজভী বলেন, ‘মানবিক মৌলিক অধিকার হরণের মাধ্যমে নিপীড়ণের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা হয়েছে। সিনিয়র নেতাসহ হাজার হাজার নেতাকর্মী অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছে।’

এ সময় বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব অবিলম্বে দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন
কী, কেন, কীভাবেমোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন
কীভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন
কীভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি