সরকারকে জনগণের কাছে নতি স্বীকার করতে হবে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ২০:৪২আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২১:১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজ হোক, কাল হোক বর্তমান সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে। তারা বুলেটের জোরে, প্রশাসনের জোরে জনগণের টুঁটি চেপে ধরে চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। তাদের স্বপ্ন ভেঙে যাবে।

রবিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমরা স্বাধীনতার ৫৩ বছর পার করতে চলেছি। এখনও মাঝে মাঝে সোনার বাংলার কথা শুনি। পতাকা থেকে সোনার বাংলা কথাটি এসেছে, সেটা আমরা জানি। কিন্তু আজকের সোনার বাংলা যে ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না।’

মঈন খান বলেন, ‘এই সরকার বলে তারা নাকি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। স্বাধীনতার চেতনায় কি গণতন্ত্র ছিল না? আওয়ামী লীগকে সেই প্রশ্নের জবাব দিতে হবে। মুখে গণতন্ত্র, সোনার বাংলার কথা বলে, কাজে যদি এর উল্টোটা করে, আওয়ামী লীগ যদি মনে করে তারা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, দেশের স্বাধীনতাকামী মানুষ সেটা হতে দেবে না।’

দেশের মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারে, কিন্তু তারা দেশের মানুষের ভালোবাসা হারিয়েছে। সরকারকে এই সত্য স্বীকার করতেই হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী