হাফিজ উদ্দিন কারাগারে

সরকার সব ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১৭:২১আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:০২

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এই আদেশের প্রতিবাদ ও হাফিজের দ্রুত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান। মির্জা ফখরুল সোমবার চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে গেছেন।

শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব বলেন—‘মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি অত্যন্ত অসুস্থ। সদ্যই তিনি হাঁটুর অপারেশন শেষে দেশে ফিরেছেন। একটি সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মধ্য দিয়েই তাকে জামিন না দিয়েই কারাগারে নেওয়া হয়েছে।’

মির্জা ফখরুলের ভাষ্য, তার মতো একজন মুক্তিযোদ্ধা ও অসুস্থ মানুষের সঙ্গে সরকার যে আচরণ করেছে, তার মধ্য দিয়ে সরকারের সব ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণতা ফুটে উঠেছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে মেজর (অব.) হাফিজের মুক্তি দাবি করেন।

ভারতের দিল্লিতে দীর্ঘ আড়াই মাসের চিকিৎসা শেষে গত রবিবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। দিল্লির ফরটিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল বিএনপির এই নেতার।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী