ডোনাল্ড লু দূরের মানুষ, আমরা শঙ্কিত দেশ নিয়ে: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ২২:১২আপডেট : ১৩ মে ২০২৪, ২২:১২

বিএনপির স্থায়ী কমিটি এবং লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ডোনাল্ড লু অনেক দূরের মানুষ। আমরা শঙ্কিত নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত দেশের যারা ব্যাংক লুটেরা, তাদের মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা, ওটা নিয়ে।’

সোমবার (১৩ মে) বিকালে গুলশানের চেয়ারপার্সন অফিসে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এই জোটের পর লেবার পার্টির সঙ্গেও আলোচনা করেন তিনি।

এসময় নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের সমস্যা বরাবর নিজেরাই সমাধান করেছে’। তিনি উল্লেখ করেন, ‘যারা মানুষের ন্যায্য আন্দোলনে সমর্থন করতে চায়, তাদের আমরা সমর্থন জানাই।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল মঙ্গলবার দুদিনের ঢাকা সফরে আসছেন। সফরে তার সরকারি, বেসরকারি ও বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

সোমবার বিকালে লিয়াঁজো কমিটির বৈঠকশেষে ডোনাল্ড লুর সফর সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান জবাব দেন, ‘উনার আশা, নিরাশায় কিছু আসে যায় না। ডোনাল্ড লু’র ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম।’

প্রশ্নকারী সাংবাদিকের উদ্দেশে বিএনপিনেতা নজরুল ইসলাম বলেন, ‘আপনি তুলেছেন এই প্রশ্ন। আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কুকি চিনের আচরণ…। যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাক্টিক্যালি ব্যর্থ হচ্ছে।’

গতকাল রবিবার (১২ মে) ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খান।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী