রাইসির মৃত্যু: শোকবইয়ে মির্জা ফখরুলের সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৪, ১৪:১৩আপডেট : ২৩ মে ২০২৪, ১৪:১৩

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি'র মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে শোকবইয়ে সই করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘দুর্ঘটনায় ইসলামিক রিপাবলিক ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের খুব বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘এই সময় ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞ, জনপ্রিয় নেতার হঠাৎ চলে যাওয়ায় অত্যন্ত মর্মান্তিক বলে মনে করি। বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, প্রেসিডেন্ট রাইসির পরিবার ও আত্মীয়-স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারে। এই শোকের সময় ইরানের জনগণ যেন তাদের স্থির, বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান, রাষ্ট্রে তাদের যে ভূমিকা তা অব্যহত রাখতে পারে, সেই দোয়া করছি।’

উল্লেখ্য, গত ১৯ মে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল