তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের বাধা কাটবে কবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ০৩:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৪৫

নয় বছরের বেশি সময় ধরে গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা ছিল হাইকোর্টের। ২০১৫ সালে আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন। এরপর থেকে কোনও মিডিয়া তার বক্তব্য প্রচার করতে পারেনি।

সোমবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার হচ্ছে।

আজ বুধবার (৭ আগস্ট) তিনি নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। ভার্চুয়ালি এই বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মীদের পরিবর্তিত পরিস্থিতির করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়েও কথা বলবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীলরা বলছেন, দলীয় আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিষয়ে উদ্যোগ নিতে পারেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি দ্রুততার সঙ্গে দলের আইনজীবীরা আইনি পথে নিষ্পত্তি করবেন। আর অনেক গণমাধ্যমে যেহেতু তার বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে প্রচার হচ্ছে, সেখানে দ্রুতই এ বিষয়ে নির্দেশনা আসবে বলে মনে করেন এই নেতা।

জানতে চাইলে মঙ্গলবার রাত ৩টার দিকে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এত দিন দেশনায়ক তারেক রহমানের বক্তব্য প্রচার হতো না মিডিয়ায়। সোমবার থেকে গণমাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে প্রচার হচ্ছে। আদালতের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচারে নেতাকর্মীরা উৎসাহিত ও উজ্জীবিত।’

২০১৫ সালের ৭ জানুয়ারি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘পলাতক আসামি হওয়ায়’ গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন আদালত। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিতে তথ্যসচিবের প্রতি কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

দলের একজন নেতা বলেন, ‘তারেক রহমানকে লাইভে আনার কারণে একুশে টেলিভিশন বন্ধ করে দিয়েছিল সদ্য ক্ষমতাহীন আওয়ামী লীগ।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের