স্বৈরাচারের পতন ঘটেছে, নয়া ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৯:৪০আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২০:০৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সে স্বাধীনতা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। স্বৈরাচারের পতন ঘটেছে, নয়া ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ এ আয়োজন করে।  

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না।’  

তিনি বলেন, ‘আজ আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। যে দানব আমাদের ওপর চেপে বসেছিল, সে দানবকে আমরা সরাতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্র-জনতাকে, যারা বিপ্লবের মধ্য দিয়ে এই পরিবর্তন নিয়ে এসেছে। বিএনপি ১৫ বছর ধরে এই সংগ্রাম করছে। আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। খালেদা জিয়াকে ছয় বছর মিথ্যা মামলায় বিনা দোষে কারাগারে থাকতে হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু স্থিতিশীল হতে পারিনি। এখনও ঠিকমতো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখনও একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই সরকারকে কিন্তু আমাদের সমর্থন জানিয়ে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। এই সরকারে যারা আছেন, তারা রাজনীতিবিদ না, তারা রাজনীতি করেন না। তারা অল্প সময়ের জন্য এসেছেন। এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গেলো তা টেনে তোলার চেষ্টা করছেন তারা। এখন কোনও নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে এই প্রচেষ্টাকে ভণ্ডুল করা যাবে না।’

বিএনপি তাদের ৩১ দফায় রাষ্ট্রের অনেক সংস্কারের কথা জানিয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘ছাত্ররা সংস্কারের কথা বলছেন। এই সংস্কারকে আমরা স্বাগত জানাই। আজ আমাদের দায়িত্ব হবে নতুন যে অধ্যায়ের সূচনা হয়েছে সেই অধ্যায়কে ধৈর্য ধরে বরণ করা। যারা এই বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্ম করেছে, তারা দেশদ্রোহী। তাদের রুখে দিতে হবে, তাদের পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে।’

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি একজন বিচক্ষণ নেতা ছিলেন। তার নেতৃত্বে বিএনপি স্বৈরশাসককে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী