চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতালে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগমের শিডিউল নেওয়া ছিল। ২৭ আগস্ট রাহাত আরা বেগম সিঙ্গাপুর গেলেও যেতে পারেননি বিএনপি মহাসচিব। বন্যা পরিস্থিতি ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করতে হয়েছে তাকে।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও তার স্ত্রী।

মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। গত বছর ২৪ আগস্টও তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের