দেশব্যাপী যৌথ কর্মীসভা করবে বিএনপির তিন অঙ্গসংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০

দেশ সংস্কারের বার্তা নিয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী ‘যৌথ কর্মীসভা’ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ‘আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব’ স্লোগানে এই সভা শুরু হবে। এছাড়া ২৯ সেপ্টেম্বর বিএনপির এই তিন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘ধানের শীষ’

সম্বলিত লিফলেট বিতরণ করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা নিশ্চিত করেন।

সারাদেশে বিভাগভিত্তিক মহানগর ও জেলা শহরে তিন সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে বিভিন্ন টিম কাজ করবে।

এর মধ্যে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে ১ নম্বর টিম বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগে কর্মী সভা করবে।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে দুই নম্বর টিম সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ ও রাজশাহী বিভাগে কাজ করবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদের নেতৃত্বে তৃতীয় দল চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে কর্মী সভা করবে।

এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে যে সব কর্মসূচি পরিচালনা করেছেন তারই অংশ হিসেবে এই তিন গুরুত্বপূর্ণ সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে, দীর্ঘ মেয়াদি সমাজে একটা প্রভাব থাকবে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী