অন্তর্বর্তী সরকার হতাশ করছে: মেজর হাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৭:০০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি, কিন্তু এ সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি। তাদের এক একজন চার-পাঁচটা মন্ত্রণালয় বসে আছে, কিন্তু সেখানে কোনও কাজ দেখছি না।

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অধ্যাপক কে আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘নতুন বাংলাদেশ: পাবর্ত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল একটা নির্বাচন কমিশন গঠন করা। কিন্তু এখন পর্যন্ত সেটি করা হয়নি। নির্বাচন নিয়ে তারা উদাসীন। মনে হয় যেন তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে। ক্ষমতায় থাকুক সমস্যা নেই। তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আপনারা ঘটান।

তিনি বলেন, বাংলাদেশের দিকে তাকালে মনে হয় না এখানে একটি বিপ্লব হয়েছে। এর প্রধান কারণ হলো, বর্তমান যে সরকারকে আমরা বসিয়েছি, তাদের অনেকের মধ্যেই বিপ্লবী চেতনা নেই। এরা বিপ্লবকে ধারণ করে না। তাদের জন্য এটা হলো একটা চাকরি। তাদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে দল গোছানোর কথা বলে। আবার এই সরকার একটা রোডম্যাপ এখন পর্যন্ত দেয়নি।

অভ্যুত্থানে যারা জীবন দিয়ে নতুন একটা দেশ গড়ার সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা সব সময় থাকতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না। এ সরকারের প্রথম কাজ ছিল যারা হতাহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। যারা শহীদ হয়েছে, তাদের পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। এই পাঁচ লাখ টাকা তো কোনও টাকাই না। এদের অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত ছিল। প্রতিটা পরিবারকে ভাতা দেওয়া উচিত। এই পরিবারগুলো যদি হারিয়ে যায়, মিলিয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হবে।

মেজর হাফিজ বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্তই থাকবে। এই দুর্বল সরকার এটা ঠিক করতে পারবে না। একটা শক্তিশালী সরকার যদি দেশে আসে; জনগণের নির্বাচিত সরকার আসে, তাহলে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে তারা সক্ষম হবে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর