তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৪:৫৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:৫৮

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন এটা আমরা চাই না। আমারা চাই, যিনি গণহত্যা চালিয়েছেন, গত ১৬ বছর আমাদের ওপর জুলুম, নির্যাতন চালিয়েছেন, সেই শেখ হাসিনা যেন এ দেশে রাজনীতি না করতে পারে। গত ১৬ বছর এ দেশের সাধারণ জনগণ যারা ভোট দিতে পারেননি, তারা যেন সুস্থভাবে ভোট দিতে পারেন। অতি তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে পুনরায় সরকারি ছুটি ঘোষণার দাবিতে ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ।

সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অচিরেই একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। যে নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। দেশের জনগণ তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করবেন। তখন একটা সংসদ হবে, সেই সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি কে হবেন। সংবিধানের কী হবে।’

তিনি বলেন, ‘আমরা জোর করে প্রতিনিধি হতে চাই না। ২০১৪ সালের মতো ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সংসদ গঠন করতে চাই না। ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে চাই না। আমরা একটা সুস্থ নির্বাচন চাই। যে নির্বাচনে দেশের জনগণ নিজের ভোট নিজে দেবে। নিজের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করবে।’

নেতাকর্মীদের উদ্দেশে ফারুক বলেন, ‘শেখ হাসিনার অহঙ্কার ছিল, তার পতন হয়েছে। সে এখন দিল্লির একটি আশ্রয়কেন্দ্রে আছে। তারপরও এ দেশের চক্রান্ত শেষ হয়নি। নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। তাই আমাদের নেতা বলেছেন, সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।’

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন– বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক নেত্রী রুমা প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি