গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:০১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি।

রবিবার (১ ডিসেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এই মামলার ন্যায়বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে— আওয়ামী লীগ কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করলো, সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, জোর করে তারেক রহমানসহ বিএনপির অন্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে— এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো আজকে ন্যায়বিচার হয়েছে, হাইকোর্ট যথার্থ বিচার করেছেন। আমরা দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য যে সংগ্রাম করেছি, তার কিছুটা হলেও আজ প্রতিফলন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।

এর আগে বেলা ১১টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের