ভারতীয় দূতাবাস অভিমুখে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭

ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছেন। তারা ভারতবিরোধী নানা স্লোগানে দিতে থাকেন। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যেকোনও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা। 

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পদযাত্রা। ছবি: নাসিরুল ইসলাম

পদযাত্রায় উপস্থিত আছেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির কথা জানানো হয়।

পদযাত্রা। ছবি: নাসিরুল ইসলাম

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ভারতীয় দূতাবাসে স্মারকলিপিও দেওয়া হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি