স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন বাবু তার সঙ্গে আছেন।

বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা সুস্থ আছেন বলেও জানান শায়রুল কবির খান।

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
‘আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে’
‘আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে’
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন