খালেদা জিয়ার লন্ডনযাত্রা: নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ০১:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:০২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঙ্গলবার রাত দশটায়। এদিন তিনি রাত আটটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা করবেন বিমানবন্দরের উদ্দেশ্যে। তার বিদেশযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সড়কে অবস্থান না নিয়ে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বিএনপি।

সোমবার (৬ জানুয়ারি) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন। তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০টায় রয়েল কাতার আমারি ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন।

রিজভী বলেন, ‘এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনও বিঘ্ন না ঘটে।’

‘এ বিষয়ে সকল নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করা যাচ্ছে’, বলেন রিজভী আহমেদ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী