বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ২৩:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৬

লন্ডন সফরের উদ্দেশে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত দশটা পঞ্চাশ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রায় দুই ঘণ্টা সময় লাগে। রাত ৮টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

পথে পথে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ফেস্টুনসহ নানাভাবে অবস্থান নিতে দেখা গেছে।

খালেদা জিয়ার লন্ডনযাত্রাকে কেন্দ্র করে গণমাধ্যমে নানা আয়োজন করা হয়েছে। বেসরকারি টেলিভিশনে চলছে সরাসরি সম্প্রচার। বেগম জিয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তর ঢাকাসহ রাজধানীর দক্ষিণ দিকেও যানজট ছড়িয়েছে।

বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক সংবাদকর্মী জানান, অস্বাভাবিক যানজট ছড়িয়েছে ঢাকা উত্তরের দিকে। মহানগরীর দক্ষিণ এলাকায়ও সড়কে গতি কমেছে।

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে দলীয় অনুসারীদের হাতে কয়েকজন সাংবাদিকের অপদস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। আগামীকাল বাংলাদেশ সময় বুধবার তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছে দল ও পরিবার।

সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল।

সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও কাজের সহকারীরা রয়েছেন। বিমানে রয়েছেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।

আরও পড়ুন:

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি