বামপন্থিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭

শিক্ষা ভবনের সামনে বামপন্থি সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মিলন চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা প্রশাসনিক বডি আছে। ভিসি এবং প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে তৃপ্তির ঢেকুর তোলে। এরপরও কীভাবে শিক্ষার্থীদের একটি মিছিলে পুলিশ সরাসরি লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মারে এবং জলকামান নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করে?’ উপাচার্য ও প্রক্টরের প্রতি তিনি প্রশ্ন রাখেন।

এসময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘গতকাল (বুধবার) শিক্ষার্থীদের একটি মিছিলে সন্ত্রাসীরা হামলা করেছে। আজ তারই প্রতিবাদে শিক্ষার্থীরা যখন মিছিল করছিল, তখন তাদের ওপরও হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এর জবাব চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হলো। আমরা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদে আজ এখানে দাঁড়িয়েছি।’

/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি