চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৬:১৭আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৬:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,  এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায়, সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র  প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। কেয়ানটেকার সরকার প্রবর্তন করা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতা। সেটি চালু থাকলে হয়তো ২৪ এর রক্তপাত ঘটতো না। আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারলে সেটা হবে আমাদের রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। তাই আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে।

তিনি বলেন, ৫ আগস্টই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, (আপনি) বিদেশি  গণমাধ্যমকে বলেছেন নির্বাচন ডিসেম্বরে হবে। তবে দেশের গণমাধ্যমে  সরাসরি বলার সৎ সাহস দেখানো উচিত। ইনিয়ে-বিনিয়ে কথা বলা ঠিক নয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই, গণতন্ত্রের শত ফুল ফুটুক। তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘয়িত করাই তাদের উদ্দেশ্য।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বচনে নিজেদের অবস্থান নিয় ভয় পান। তিনি প্রশ্ন রাখেন, ২৪ এর আন্দোলন তো স্থানীয় নির্বাচননের দাবিতে হয়নি। তা বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত।  দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক  আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। এন আর এফ ফাউন্ডেশনের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, এছাড়াও বক্তব্য রাখেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম,  চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন রনো, তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি  আব্দুল কাদের ভূইয়া জুয়েল, তারেক রহমানের প্রমুখ। 

 

 

 

 

 

 

 

 

 

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী