‘গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি আবার বিপদে পড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৪:৫০আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৪:৫০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বচ্ছ-স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি আবার একটি বিপদের মধ্যে পড়ে যাবে।

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে লেখক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘২০২৪ সালে যে অভ্যুত্থান হয়েছে, এটাই এ দেশে প্রথম গণঅভ্যুত্থান না। ৯০ এর গণঅভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি, সংকট বাড়ছে। এভাবে চলতে পারে না।’

যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘এ জন্য একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ এ দেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনও দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি। দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার, সেটা ফিরিয়ে দিতে পারলে সংকট কিছুটা হলেও কাটতো।’

তিনি বলেন, ‘সরকার বলেছে, এ বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই উদ্যোগ নেওয়া হবে। এটা যদি কথার কথা না হয়, তাহলে দেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয়; যেমন- ৭২ থেকে ৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫-১৬ বছর শেখ হাসিনার আমল দেখেছি। স্বচ্ছ-স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে এ জাতি আবার বিপদে পড়বে।’

সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের