ইউএনও’র রুমে ৪ জামায়াত নেতাকে মারধর: অভিযুক্ত বিএনপি নেতাদের কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ২১:৩২আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২১:৫৩

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জামায়াতে ইসলামীর চার নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত নেতারা হলেন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা ও এন এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নেতাদের জবাব দিতে বলা হয়।

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজামানের কার্যালয়ে তার সামনেই উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক ই-আজম ও সেক্রেটারি টুটুল বিশ্বাসসহ ৪ জামায়াত নেতাকে বেধরক মারধর ও কিলঘুষি দিয়ে আহত করেন অভিযুক্ত বিএনপির নেতারা। মঙ্গলবার (৪ মার্চ) এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতীয় গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রচারের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের