বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ২২:০৯আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২২:০৯

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আমরা জনগণের সঙ্গে থাকি। বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অন্যায়-অপরাধ। আজকে কেউ কেউ বলছে, বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে। ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে। আসলে মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয় যাদেরকে মিডিয়া তৈরি করে। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী।

হাবিব উন নবী সোহেল বলেন, বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা একশজন নিয়ে দাঁড়াবো। মিডিয়ার ভাই-বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। তারা দেখেছেন, গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে? আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পাল্টা পোস্ট করা হবে। আমাদের সকল নেতাকর্মীকে বলবো সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারও দালাল নই।

অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহসভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দফতর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদসহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, পরিবারবর্গ ও পল্লবী এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী আহতদের পরিবারবর্গ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি