বাংলাদেশকে হেয় করতেই তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৭:১৭আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:১৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেছে ভারতীয় গণমাধ্যম।

বুধবার (১৯ মার্চ) সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, ‘সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী নেতাকর্মীরা জড়িত। কিন্তু তারা এর দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ওয়ান ইলেভেনর মতো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবারও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।’

জয়নুল আবদিন ফারুক দ্রুত জাতীয় নির্বাচন দাবি করেন। এর মাধ্যমে মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি তিন দিনের সফরে ভারত গিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা প্রশ্নের জবাব দেন। এতে তিনি মন্তব্য করেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে (বাংলাদেশে) হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, ক্যাথলিক এবং অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ওই মন্তব্য প্রকাশের পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী