সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ২১:০৩আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২১:০৩

অর্ন্তবর্তী সরকারকে সংস্কার শেষ করে দ্রুত সময়ে, এই বছরের ভেতরেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

রবিবার (২৩ মার্চ) দিনব্যাপী রমজানের ২২তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানা ৩৪, ২৯, ৩১ ও শেরেবাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ছয় মাসে আমরা দেখেছি বাংলাদেশের কোনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসে নাই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী মো. নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, মোহাম্মপুর থানা বিএনপি আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মীর মো. কামাল হোসেন, মিজানুর রহমান ইসহাক, মোহাম্মদপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক মো. ওসমান রেজা প্রমুখ।

/এসটিএস/আরআইজে/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ

বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে

শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের

আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি