কোনও ভদ্রলোক আওয়ামী লীগ করে না: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৬:৩৬আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৯:১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনও ভদ্রলোক আওয়ামী লীগ করে না।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, পত্রপত্রিকা থেকে যা জেনেছি, তার বাঁচার কোনও লক্ষণ ছিল না। যে হাসপাতালে চিকিৎসা হয়েছে, সেটিও তেমন উন্নত নয়। চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন। আমি মনে করি তামিম একজন মার্জিত আচরণের ভদ্রলোক। তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।

প্রসঙ্গক্রমে তিনি চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন, সেখানে তামিম ছিল, পাশাপাশি আওয়ামীপন্থি অন্য ক্রিকেটাররাও ছিলেন। সেখানে তামিমের আচরণ দেখেছি একরকম, আর অন্যদের আচরণ দেখলাম অন্যরকম।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আরেক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম। এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ শাদীর কবিতার অংশ তুলে ধরেন তিনি। পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন।

মির্জা আব্বাস জানান, তারেক রহমান ব্যক্তিগতভাবে তামিমের খোঁজ রাখছেন। তার নির্দেশেই বিএনপি আজকের দোয়া মাহফিলের আয়োজন করেছে।

দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ। এতে তামিম ইকবালসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এতে অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের