পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৫, ১৩:০০আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৩:০০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

বুধবার (২ এপ্রিল) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘বাংলাদেশে উগ্রবাদের কোনও উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনও ছোবল নেই, মানুষ নির্বিগ্নে ধর্মপালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছে, ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিল না। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। শেখ হাসিনার আমলে সেটা সম্ভব ছিল না।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছেন, সেটা তিনি বিশ্ববাসী দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে।’

আওয়ামী লীগ বসে নেই মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা কালো টাকা খরচ করছে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ-ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তার কোনও বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে।’

তিনি আরও বলেন, ‘কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন। ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কিছু উপদেষ্টা। একজন উপদেষ্টা ২০০৭ সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি এবারও তা করছেন। মেহেরপুরে পেয়াঁজের দাম না পেয়ে একজন কৃষক আত্মহত্যা করেছেন। উপদেষ্টারা সেগুলো নিয়ে কথা বলছেন না। তারা সিন্ডিকেট ভেঙে দিলে কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি পেতো।

তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি। সরকারের জবাবদিহি থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন, এটা   দুরভিসন্ধিমূলক।’

গত দুদিনে সড়কে ২০-২৫ জন প্রাণ হারিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘প্রশাসন শক্তভাবে কাজ করলে এতো লোক সড়কে প্রাণ হারাতো না।’ 

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ‘নির্বাচিত সরকার হলো বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে সংশয় তৈরি হবে।’

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সোমবার (১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে রাজনৈতিক শূন্যতায় ধর্মীয় মৌলবাদীদের হুমকির কথা, মেয়েদের ফুটবল খেলতে বাধা, নারীকে হেনস্তা করা ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার মতো বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে যে প্রবণতা বিরাজ করছে তা এই অঞ্চলকে গ্রাস করে ফেলেছে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের