আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবো: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবো।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া। সব সংস্কার করতে বর্তমান সরকারের তিন-পাঁচ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কী আপনারা ক্ষমতায় থাকবেন?’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে, তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরও অনেক দাবি-দাওয়া তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার।’

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এ সময় আর বক্তব্য রাখেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি