বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৯:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৫১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) তারেক রহমানের উদ্যোগে গঠিত "নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল" থেকে ঢাকা মেডিক্যালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এসময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। একইসাথে শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. কাজী আবু তালহা।

উল্লেখ্য, ১৫ এপ্রিল নিজ বাড়ির পাশে এক নরপশুর ধর্ষণের শিকার হন সাড়ে ৫ বছরের এই শিশু।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী