‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১১:৩২আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল, তা নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ করা যাবে আশা রাখি।

রবিবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন জানান, ‘আজকের বৈঠকে সংবিধান এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঐকমত্য কমিশনের পক্ষে রয়েছেন– কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, অধ্যাপক বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী