শ্রমিক দলের সমাবেশ ঘিরে উৎসবমুখর নয়াপল্টন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ১৪:১৭আপডেট : ০১ মে ২০২৫, ১৪:৩৩

মে দিবস ঘিরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মীরা। বেলা ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। অনেকে ব্যান্ড ও মিউজিকের তালে তালে সমাবেশে যোগ দিয়েছেন। কেউবা দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে এসেছেন। শ্রমিক দলের কর্মসূচি হলেও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) শিল্পীরা।

শ্রমিক দলের সমাবেশ ঘিরে উৎসবমুখর নয়াপল্টন ঢাকার প্রতিটি ওয়ার্ড ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন। এ সময় নয়াপল্টন থেকে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুলসহ আশপাশের সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শ্রমিক দলের উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা। শ্রমিক দলের সমাবেশ ঘিরে উৎসবমুখর নয়াপল্টন

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী