জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৫:২৭আপডেট : ১৭ মে ২০২৫, ১৫:২৭

জনগণের রোষানলে পড়ার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামোর মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ও দ্রুত নির্বাচনের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টার কাছে দেশের মানুষের অনেক আশা-ভরসা আছে। দেশের মানুষ নির্বাচন চায়। দু-এক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকারকে চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরের ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।

নির্বাচন দিতে সরকার কিছুটা পিছপা হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা। দাবি তোলেন, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন দেওয়ার।

বক্তব্যে করিডোর ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন তিনি।

সংগঠনের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী