মৎস্য ভবন মোড় ঘিরে কর্মসূচি

সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ইশরাক সমর্থকরা, সীমাহীন দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৯:০৫আপডেট : ২১ মে ২০২৫, ১৯:১২

রাজধানীর মৎস্য ভবন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এতে করে মৎস্য ভবন মোড়ের চারদিকের যান চলাচল বন্ধ রয়েছে। দিনভর কিছু যানবাহন চলতে দিলেও সন্ধ্যা নাগাদ গাড়ির সামনে মানবপ্রাচীর গড়ে চলাচলে বাধা দিচ্ছেন তারা।

ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে টানা এক সপ্তাহ ধরে নগর ভবন ও সচিবালয় এলাকায় আন্দোলন করছিলেন তার সমর্থকরা।

সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ইশরাক সমর্থকরা, সীমাহীন দুর্ভোগ বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। এতে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেও স্লোগান দিচ্ছেন। সন্ধ্যা ৬টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে এ চিত্র। 

সড়কে যান চলাচল বন্ধের প্রভাব পড়ছে উত্তরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও হেয়ার রোড, পূর্বে কাকরাইল, পশ্চিমে শাহবাগ, কাঁটাবন, বাংলামোটর, টিএসসি, ও দক্ষিণে শিক্ষাভবন ও প্রেসক্লাবের সামনে পর্যন্ত। এসব এলাকায় থমকে রয়েছে শতশত যানবাহন। বিরক্ত হয়ে বেশিরভাগ যাত্রীই হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। গুড়িগুড়ি বৃষ্টিতে হাঁটতে গিয়েও দুর্ভোগে পরেছেন হাজার হাজার মানুষ।

সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ইশরাক সমর্থকরা, সীমাহীন দুর্ভোগ এর আগে, মঙ্গলবার (২০ মে) বিকালে আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ১০টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেবেন। একইসঙ্গে ঢাকা অচলেরও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে আজ (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন ইশরাক হোসেন।

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী