ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাখ্যান ছাত্রদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৬:৫৪আপডেট : ২৮ মে ২০২৫, ১৬:৫৪

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা নিয়ে ডিএমপি কমিশানরের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি সাম্য হত্যা নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাখ্যান করেন।

ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে ডিএমপি কমিশনার যে বক্তব্য দিয়েছেন তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। আমরা নতুন করে তদন্ত কমিটি গঠনের দাবি জানাই।

তিনি বলেন, বিগত দিনে ছাত্রলীগের সন্ত্রাস এবং ঢাবি ও রাবিতে শিবিরের সন্ত্রাসীদের বিচার না করলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

রাকিব বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল সোচ্চার হলেও শিবির ও বৈষম্যবিরোধীরা কোনও ভূমিকা রাখছে না। অনেক ক্ষেত্রে আশ্রয় দিচ্ছে। তিতুমীর কলেজে গুপ্ত সংগঠনের নেতারা ছাত্রদলের ওপর গুপ্ত হামলা করেছে। মঙ্গলবার (২৭ মে) রাবিতে বাম সংগঠনের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার তীব্র নিন্দা জানান তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি করছি। উৎপাদন ও কর্মমুখী শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে ছাত্রদল।

তিনি শিক্ষাক্ষেত্রে বাজেট ও নারীদের কর্মসংস্থান বাড়ানোর দাবি জানান।

সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি