খালেদা জিয়ার ঈদ ফিরোজায়, দেশবাসীকে শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ১৯:৩৯আপডেট : ০৬ জুন ২০২৫, ১৯:৩৯

গুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সন্তান তারেক রহমান লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদ করছেন।

ঈদের দিন শনিবার (৭ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য।

সন্ধ্যার পর বিএনপির সিনিয়র নেতারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সাক্ষাতে আসবেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা থাকবেন।

শুক্রবার (৬ জুন) বিকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য  অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া  গুলশানের যে বাসা ফিরোজায় অবস্থান করছেন, সেখানেই উনি ঈদ উদযাপন করবেন।

তিনি বলেন, ‘ওনার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি, সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। ওনার জ্যেষ্ঠ ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কোরবানিও এখানে (ফিরোজায়) হবে।।’

ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে বলে জানান ডা জাহিদ।

তিনি বলেন, ‘এছাড়াও কয়েকটি জেলায় দলের নেতাকর্মীরা ম্যাডামের জন্য কোরবানি দেবেন।’

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ারর মেজো বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ট নিকট আত্মীয় স্বজন যারা ঢাকায় অবস্থান করছেন, তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।”

বিএনপি চেয়ারপারসনের কর্মসূচি

ঈদের দিন রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে গুলশানের ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন  খালেদা জিয়া।

জাহিদ হোসেন জানান, দুপুরে তার ছোট ভাই-ভাবি, ওনার বোনসহ তাদের স্বজনরা বাসায় আসবেন।

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ বলেন, ‘এখানে মনে রাখতে হবে, ওনার (খালেদা জিয়া) জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব…  ওনার অ্যাকচুয়ালি ঈদ হচ্ছে ৬ জুন মানে আজ শুক্রবার লন্ডনে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ইতোমধ্যে তারেক সাহেব দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।’

‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ওনার সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে। সে অনুযায়ী ছেলের সঙ্গে মায়ের শুভেচ্ছা বিনিময় বা ওনাদের মধ্যে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বিষয়, সেটা ওনারদের মতো করে করেছেন।’

শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানিয়েছেন এবং পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সবাই লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন বলে জানান জাহিদ।

বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা থেকে রওনা হয়ে রাতে জুবাইদা রহমান লন্ডন পৌঁছান। এর দেড় সপ্তাহ আগে কোকোর স্ত্রী লন্ডনে ফিরে যান।

দুই পুত্রবধূকে নিয়ে গত ৬ মে খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিসা শেষে ঢাকায় ফেরেন।

দেশবাসীসহ নেতাকর্মীদের ঈদ মোবারক

জাহিদ বলেন, ‘‘উনি দেশবাসীসহ সারাদেশ ও প্রবাসে দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ওনার জন্য দোয়া কববার জন্য উনি বলেছেন।”

‘‘তিনি বলেছেন, দেশের মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য উনি দোয়া করেন, উনি নিজেও সবার কাছে দোয়া চেয়েছেন এবং অন্যদেরও ওনার জন্য দোয়া করতে বলেছেন।”

শারীরিক অবস্থা কেমন

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘‘ম্যাডাম এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবাণীতে… উনি যেরকম লন্ডন থেকে আসার সময় দেখেছেন, অর্থাৎ গত ৬ মে লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষ করে বাংলাদেশে ফেরেন…. আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থা একরকম স্থিতিশীল আছে।”

‘‘ওনার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড সদস্যরা নিয়মিতভাবে ওনার শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন, মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে ফিজিক্যালি প্রতিদিনই যেগুলো এক্সজামিন করা, সেগুলো করা হয়ে থাকে।”

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের