কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল পাঠালেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৫, ১৭:৩৩আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:২৬

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতাস্বরূপ এই উপহার পাঠানো হয়। 

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।

বিএনপি জানায়, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সম্মানে উপহার পৌঁছানো হয়। 

এছাড়া খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

উপহার দেওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী, কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন। 

বিএনপি জানায়, দেশটির মন্ত্রণালয়ে মৌসুমি ফল গ্রহণ করেন মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল। 

২৩ জুন চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মৌসুমি ফল পাঠানোর ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি