আগামীকালের কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৮:৫২আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:১৭

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মঙ্গলবার (১ জুলাই) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির কর্মসূচিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। এই কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে, মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমাননা দলের নেতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।’

সোমবার (৩০ জুন) বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতারা, আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা এবং তাদের সঙ্গে গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন। আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন।’ তিনি আগামীকালের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য সচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপকমিটির নেতারা।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি