ষড়যন্ত্রের মূল হোতা কারা, এখন মানুষ জানে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ১৬:৩৬আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬:৩৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্রের মূল হোতা কারা, তা এখন দেশের মানুষ জানে।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের আয়োজনে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এটা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে একটি ইঙ্গিত। আমরা বলতে চাই, সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো। ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির মতো রাজনৈতিক দলের সাহস আছে। দেশবাসী জানে, কারা এ ষড়যন্ত্রে লিপ্ত।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনও দিন-তারিখ জানাননি। দেরির কারণ হলো গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। জনগণের নজর অন্যদিকে ঘোরাতে চায় তারা। আমরা এখনও অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখছি, সমর্থন প্রত্যাহার করিনি।

তিনি বলেন, বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ফিরিয়ে আনবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে আরও ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এসএ/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি