করপোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৮:১০আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮:১০

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, করপোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না। জনগণের সরকারকে বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সামস্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে আলোচনায় এ কথা বলেন তিনি।

আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘এনবিআর কর্মকর্তারা যত রাজস্ব আদায় করেন, তার চেয়ে বেশি অর্থ করফাঁকি দেওয়ার সুযোগ করে দেন।’

অনুষ্ঠানে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, ‘বিগত সরকার বাছ-বিচার ছাড়াই চড়া সুদে ঋণ নিয়ে দেশকে বিপদে ফেলেছে। ঋণের অপব্যবহারের মাশুল গুণতে হচ্ছে এখন। সরকারের আয়ের বড় অংশই চলে যাচ্ছে ঋণ এবং এর সুদ পরিশোধে।’

জিডিপি’র অনুপাতে কর-রাজস্ব আয় বাড়াতে সরকারের সদিচ্ছা এবং কর অব্যাহতির মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন বিশেষজ্ঞরা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি